খড়িবাড়ি,৫ ফেব্রুয়ারিঃ গ্ৰামীন এলাকার চা বলয়ে উন্নয়নের জোর। চা বলয়ের নিকাশি ব্যবস্থায় জোর, ৩টি কালভার্টকে বক্স কালভার্ট ও ড্রেন তৈরি করা হবে।
খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের সতিশ চন্দ্র চা বাগানের ফ্যাক্টরি লাইনে কয়েকশো পরিবারের বসবাস । গ্ৰামে জল নিকাশি ব্যবস্থা না থাকায় নোংরা জল জমতো এলাকায়। সেই সমস্যা সমাধানে এবারে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে WBSRDA তহবিল থেকে বরাদ্দ হল ৫০ লক্ষ টাকা ।গ্ৰামে রাস্তার দুপাশে হবে ১০০ মিটার পাকা ড্রেন এবং জল নিকাশির জন্য ৩ টি কালভার্টকে বক্স কালভার্ট করা হবে।
এদিন কাজের শিল্যানাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাধক্ষ কিশোরী মোহন সিংহ ও বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায়।গ্ৰামবাসীদের দীর্ঘদিনের দাবী মেনে বেহাল অবস্থায় থাকা ৩টি কালভার্টকে বক্স কালভার্ট এবং ১০০ মিটার পাকা ড্রেন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্ৰামীন এলাকায় উন্নয়নের জোয়ার চলছে বলে জানান মহকুমা পরিষদের কর্ম্যাধক্ষ কিশোরী মোহন সিংহ । পাশাপাশি বিজেপির সাংসদ, বিধায়ককে কটাক্ষ করেন তিনি। অপরদিকে, বহু বছর পর গ্রামে নিকাশি ব্যবস্থার সমস্যা সমাধান হওয়ায় খুশি গ্ৰামবাসীরা।
