শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ শব্দ দূষণ রোধে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ড।
প্রায়শই দেখা যায় ট্রাফিক পয়েন্ট এবং রাস্তায় বিনা কারণে অনেকেই হর্ণ বাজান।যা পরিবেশের জন্য ক্ষতিকারক।শব্দ দূষণ রোধ না করা গেলে আগামীতে মানুষের বিভিন্ন সমস্যা হবে।ভবিষ্যতের এই বিপদের কথা মাথায় রেখে জংশন ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্তের উদ্যোগে স্কুলের পড়ুয়ারা দার্জিলিং মোড়ে ‘নো হর্ণ প্লিজ’ বার্তা নিয়ে সচেতনতা কর্মসূচি গ্রহণ করেন।এদিন গাড়ি চালকদের বিনা কারণে হর্ণ না বাজানোর আবেদন করেন পড়ুয়ারা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা, এসিপি শান্তুনু তরফদার।
এদিন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, বিনা কারণে হর্ণ বাজানো পরিবেশের পক্ষে ক্ষতিকারণ।যে কারণে পড়ুয়ারা সচেতনতা কর্মসূচি নিয়েছে।এই ধরণের অভিযান লাগাতার চলবে।
অন্যদিকে ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা বলেন, শব্দ দূষণ রোধে জংশন ট্রাফিক গার্ডের উদ্যোগে স্কুল পড়ুয়ারা সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে।এটা খুব ভালো উদ্যোগ।

