শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পঞ্চনই নদী থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা নদীতে সদ্যোজাত শিশুর দেহ দেখতে পান।এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধাননগর থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পুলিশ সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
