জলপাইগুড়ি জেলাতেও শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা শুরু

রাজগঞ্জ, ২ ফেব্রুয়ারিঃ আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তা ও সুষ্ঠ ব্যবস্থাপনার মধ্য দিয়েই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়েও শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।


জানা গিয়েছে, এবছর রাজ্যজুড়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। রাজ্যজুড়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৮২টি।

জলপাইগুড়ি জেলায় এবছর মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ৮৮৮ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৭২৫ জন এবং ছাত্রী ২০ হাজার ১৬৩ জন। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ৯৪টি।


পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এদিন বিন্নাগুড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস ও রাজগঞ্জ ব্লক কিষান ক্ষেত মজদুর সংগঠনের তরফে পরীক্ষার্থীদের মধ্যে জলের বোতল ও কলম বিতরণ করে শুভেচ্ছা জানানো হয়।

পাশাপাশি ফুলবাড়ি ট্রাফিক আউট পোস্টের উদ্যোগে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, কলম তুলে দেওয়া হয়।পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *