রাজগঞ্জ ৯ অক্টোবরঃ আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে ১০৫ জন ছাত্রীর হাতে সারথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হল। রাজ্য সরকারের সারথী প্রকল্পের আওতায় পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার হয়। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিমা সিংহ রায়, বীরেন্দ্রনাথ সরকার, সুজন রায়, অজিত দত্ত, অজয় অধিকারী, স্বাগত রায়, তাপস রায়-সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে ছাত্রীদের হাতে সারথি প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী জানান, বিদ্যালয়ের নবম শ্রেণির ১০৫ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে। আগের সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেলের তুলনায় বর্তমান সরকারের সারথী প্রকল্পের সাইকেলের গুণগত মান অনেক ভালো বলেও দাবি করেন তিনি।





