নকশালবাড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ নকশালবাড়ির কিলারাম জলপ্রকল্পে বিজেপির পতাকা।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সরগরম নকশালবাড়িতে।
জানা গিয়েছে, নকশালবাড়ির কিলারাম জলপ্রকল্প ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হয়। পরে বন্ধ হলেও জল চালু ছিল। ২০২১ সাল থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে এই জলপ্রকল্প।আর জলপ্রকল্পে বিজেপির পতাকা লাগানো ঘিরেই উঠছে প্রশ্ন।এতেই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিজেপি এই কাজ করছে। হাইলাইট হতে এই কাজ করলে মানুষ ভালো চোখে নেবে না।তাদের পায়ের নীচে জমি হারিয়ে রাজনৈতিক ভাবে লড়াই করার জায়গা না পেয়ে এই কাজ করছে বলে বিজেপিকে কটাক্ষ দার্জিলিং জেলা তৃণমূল কোর কমিটির সদস্য অরুণ ঘোষের।
অন্যদিকে বিজেপির বক্তব্য, কে লাগিয়েছে জানা নেই। আমাদের দলীয় পতাকা রাস্তায় রয়েছে। নির্বাচনের আচরণবিধি ঘোষণা হলে লঙ্ঘনের বিষয় আসত। তৃণমূল তো ভাতা ও কাটমানি দিয়ে চলছে। আগামীদিনে বিজেপির সরকার গঠন হচ্ছে তা আর সময় মাত্র।
অন্যদিকে মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তদন্ত করার পাশাপাশি এই বিষয়ে জেলাশাসক, বিডিও ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে।
