নকশালবাড়ি, ১০ ফেব্রুয়ারিঃ সরকারি রাস্তা দখল করে সীমান প্রাচীর নির্মাণের অভিযোগ উঠলো নকশালবাড়িতে।
জানা গিয়েছে, নকশালবাড়ির মনিরাম গ্ৰাম পঞ্চায়েতের নেহালজোত অঙ্গনওয়ারি কেন্দ্রে যাওয়ার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন এক ব্যক্তি।এই বিষয়ে স্থানীয়রা গ্ৰাম পঞ্চায়েতে অভিযোগ জানান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ।প্রধানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন দখলকারী।ঘটনার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও দখলকারী চিত্রা কামির দাবি, নিজের জমিতেই তিনি ইটের দেওয়াল তুলেছেন।
এদিকে বিষয়টি নিয়ে পুলিশ ও ব্লকে অভিযোগ জানানো হবে বলে জানান মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ।
