স্কুটি কোম্পানিতে কাজে যোগ দিয়ে নতুন স্কুটি ও মোটা অঙ্কের বেতন! খড়িবাড়িতে প্রতারণার শিকার ৫৪ জন

খড়িবাড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ ব্যাটারিচালিত স্কুটি কোম্পানিতে কাজে যোগ দিলেই মিলবে নতুন স্কুটি ও মোটা অঙ্কের টাকা।খড়িবাড়িতে এই ফাঁদে পড়লেন ৫৪ জন।খড়িবাড়ির ইন্দো- নেপাল সীমান্তের দুধগেট এলাকার ঘটনা।  


জানা গিয়েছে, গত ২ বছর আগে দুধগেট এলাকায় এক ব্যাটারিচালিত স্কুটি কোম্পানি খোলে।তিন মাস আগে স্কুটি বিক্রির জন্য কর্মী নিয়োগ করা হয়। সেই  ফাঁদেই পা দেন খড়িবাড়ি, নকশালবাড়ির ৫৪ জন। কাজে যোগ দিতেই পুরস্কার হিসেবে দেওয়া হয় স্কুটি। বেশ কয়েকজনকে মাসে মোটা অঙ্কের টাকার বেতনও দেওয়া হয়। তবে আদতে ওই বেসরকারি স্কুটি কোম্পানি কর্মী নিয়োগের আড়ালে তাদের স্কুটিতে লোন করিয়ে দেয় বলে অভিযোগ।বর্তমানে অ্যাকাউন্ট থেকে মাসে মাসে বেতন না এসে কাটা হচ্ছে EMI এমনটাই অভিযোগ।   

গোটা ঘটনা সামনে আসলে সেই কোম্পানির নামে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান প্রতারিতরা।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কোম্পানির দুধগেট শাখার ম্যানেজারকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃতের নাম আরিয়ান সিং।মহারাষ্ট্রের বাসিন্দা।


ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *