নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত ২

খড়িবাড়ি, ১০ সেপ্টেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের।ঘটনায় গুরুতর আহত হলেন ২ জন।খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন উত্তররামধন জোত এলাকার এশিয়ান হাইওয়ে ২ এর ঘটনা।


জানা গিয়েছে, খড়িবাড়ির পানিট্যাঙ্কির বাজারু জোতের বাসিন্দা এক দম্পতি নকশালবাড়ির দিকে যাচ্ছিলেন।সেইসময় পানিট্যাঙ্কি-শিলিগুড়িগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পেছনে ধাক্কা দেয়।ঘটনায় গুরুতর জখম হন রবিন বর্মন ও কল্যানী রায় বর্মন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসাপাতালে ভর্তি করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।দুর্ঘটনাগ্ৰস্থ বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *