বাগডোগরা, ১৯ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রীর জন্মদিবসে সেবা সংকল্প কর্মসূচিতে যোগ দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন বাগডোগরা বিমানবন্দরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সহ সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করেন পঞ্চায়েত মন্ত্রী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
মন্ত্রী দীলিপ ঘোষ জানান, দেশব্যাপী স্বচ্ছ ভারত অভিযান চলছে।প্রধানমন্ত্রীর জন্মদিবসের এক মাস সেবা সংকল্প কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে স্বচ্ছতা একটা বড় অংশ। তাই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ও বিমানবন্দর কর্তৃপক্ষ একযোগে এই কর্মসূচি শুরু করেছে।





