শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট এলাকায় ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী একটি গাড়ি চলে যাওয়ার পর ব্যক্তিকে ড্রেনের কাছে ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। যদিও মৃতের পরিচয় পাওয়া যায়নি।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





