সেজে উঠছে শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার, শীঘ্রই হবে উদ্বোধন-জানালেন মেয়র

শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ ঢেলে সাজানো হচ্ছে শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার।শীঘ্রই এই ফ্লাইওভারের উদ্বোধন করা হবে।এরই মধ্যে নবনির্মিত এই ফ্লাইওভারকে কেন্দ্র করে একাধিক বড়সড় পরিকল্পনার কথা জানালেন মেয়র গৌতম দেব।


কেবল যাতায়াত নয়, ফ্লাইওভারের নীচের অংশকেও সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী ও দৃষ্টিনন্দন করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সেতুর নিচে তৈরি হবে সুশৃঙ্খল পার্কিং জোন, যা সংলগ্ন এলাকার যানজট কমাতে সাহায্য করবে।ছোটদের বিনোদনের জন্য বিশেষ ‘প্লে-জোন’ তৈরি করা হবে।

ফ্লাইওভারের নীচে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে এলাকাটিকে সবুজ করে তোলা হবে।সেতুর পিলারে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ধরনের শিল্পকর্ম, যা পথচারীদের নজর কাড়বে।


সেতুটির নামকরণের জন্য বাংলার দুই মনীষীর নাম রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার পরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করা হবে।

মেয়র গৌতম দেব জানান, সেতুর বাকি কাজ দ্রুত গতিতে শেষ করা হচ্ছে।খুব শীঘ্রই শিলিগুড়িবাসী এই আধুনিক ফ্লাইওভার ব্যবহারের সুবিধা পাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *