হিট অ্যান্ড রানঃ মৃত শঙ্কর ছেত্রীর পরিবারকে হুমকির অভিযোগ

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির সেবক রোডে হিট অ্যান্ড রানের ঘটনায় মৃত শঙ্কর ছেত্রীর পরিবারকে হুমকির অভিযোগ।মামলা থেকে সরে আসার জন্য পরিবারকে দেওয়া হচ্ছে চাপ।
মৃত শঙ্কর ছেত্রীর দিদি মনু ছেত্রী জানান, আমাদের হুমকি দেওয়া হচ্ছে। মামলা থেকে সরে না দাঁড়ালে এর ফল ভালো হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।গতকাল এক যুবক বাড়িতে এসে নিজেকে সংবাদমাধ্যমের লোক পরিচয় দেয়।
এরপর যুবক মনুকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়।সেখানে বিক্ষোভ আন্দোলন বন্ধ করার কথা বলে।এই ঘটনার পর থেকেই আতঙ্কিত তারা।ঘটনার পর খড়িবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *