শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির মহাবীর স্থানে মার্কেট কমপ্লেক্সে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন বহুতল মার্কেট কমপ্লেক্সের বিল্ডিংয়ে আগুন লাগে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিনের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ।অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে। ঘিঞ্চি গলির মধ্যে দমকলের ইঞ্জিন ঢোকাতেও সমস্যা হয়।
বহু পুরনো বিল্ডিং এ দীর্ঘদিন ধরে চলছে মার্কেট কমপ্লেক্স।কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা তেমন না থাকাতেই এই বিপত্তি বলে অভিযোগ। আজ রবিবার হওয়াতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বহু মানুষ।খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলার অমিত জৈন।
