শিলিগুড়িতে কিশোরীর মৃ*ত্যু! অভিযুক্তকে আদালতে পেশ করলো পুলিশ 

শিলিগুড়ি, ৩০ মার্চঃ শিলিগুড়িতে কিশোরীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আমির আলীকে আলাদতে পেশ করলো পুলিশ। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, চেন্নাই থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষক আমির আলিকে।রবিবার তাকে শিলিগুড়িতে নিয়ে আসে প্রধাননগর থানার পুলিশ।এরপ্র আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। 
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।এদিন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় আদালত চত্বরে ভিড় দেখা যায়।দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন পরিবার ও স্থানীয়রা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *