ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হলেন শিলিগুড়ির বিবেক, গর্বিত শহরবাসী 

শিলিগুড়ি, ৭ মার্চঃ ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হলেন শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের গান্ধী নগরের বাসিন্দা বিবেক সিং।এই খবরে গর্বিত শহরবাসী। 
চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শেষ করার পর বিবেক সিং ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।বিবেক সিং শিলিগুড়ির কদমতলায় বিএসএফ স্কুলে পড়াশোনা শেষ করেন।এরপর সেলসিয়ান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
বিবেকের বাবা শিলিগুড়ির বর্ধমান রোডে একটি গ্যারেজ চালান।মা গৃহবধূ।সাধারণ পরিবারের ছেলে বিবেকের এই সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকার মানুষ।বিবেকের সাফল্য এলাকার যুবকদের অনুপ্রাণিত করবে বলে জানান স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *