ফাঁসিদেওয়া, ১৭ ফেব্রুয়ারিঃ তিনদিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে উদ্ধার হল শিলিগুড়ির ব্যবসায়ীর মৃতদেহ।
গত রবিবার শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা মনোজ কুমার ডালমিয়া সুসাইড নোট লিখে ফাঁসিদেওয়ার তিস্তা ক্যানেলে ঝাঁপ দেন।ঘটনার পর থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ প্রশাসন তল্লাশি করেও দেহ উদ্ধার করতে পারেনি। আজ সকাল থেকেই ফের উদ্ধার কাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এদিন তিস্তা ক্যানেলের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার হয় মৃতদেহ।মৃতদেহ ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।গোটা ঘটনার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
