ভারতীয় খাদ্য নিগমের তরফে শিলিগুড়িতে আজাদী কা অমৃত মহোৎসব পালন

শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ ভারতের স্বাধীনতার ৭৫বর্ষপূর্তি উপলক্ষে শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ে একটি বেসরকারি হোটেলে ভারতের খাদ্য নিগম বিভাগের পক্ষ থেকে আজাদী কা আমৃত মহোৎসব পালন করা হল।


এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।এদিনের অনুষ্ঠানে খাদ্য নিগমের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

এই বিষয়ে খাদ্য নিগমের শিলিগুড়ি ডিভিশনাল ম্যানেজার ইন্দ্রনীল মন্ডল বলেন, কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রকল্পগুলিকে মানুষের কাছে তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশে গোটা দেশে আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে।তারই অঙ্গ হিসেবে এদিনের অনুষ্ঠান করা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *