শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ ফুলবাড়িতে পুলিশ ব্যারাকে ট্রেনিং করতে আসা এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন বিধায়ক শঙ্কর ঘোষ।
সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে মানসিক চাপ ও অব্যবস্থার অভিযোগ তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ।সোমবার শিলিগুড়ি কাছারি রোডের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থানে বসেন তিনি।
এদিন এই ঘটনায় রীতিমতো রাজ্য সরকারকে একহাত নেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, প্রচন্ড মানসিক চাপে এই মৃত্যু। অবিলম্বে এর সঠিক তদন্ত প্রয়োজন।সঠিক পরিকাঠামো থাকলে এই মৃত্যু ঠেকানো যেত।নূন্যতম মাসিক বেতনে তারা কাজ করেন ৷ব্যারাকে থাকা সিভিক ভলান্টিয়াররা তাদের অসুবিধার কথা জানিয়েছেন৷ গোটা বিষয়টি আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি৷ সরকার গঠনের পর যারা সরকারের সাথে এইভাবে কাজ করেন তাদের প্রাপ্য সম্মান নিয়ে কাজ করবো।
অন্যদিকে মেয়র গৌতম দেব বলেন, সিভিক পুলিশদের অনেক রকম সুবিধা দিচ্ছে সরকার। এই বাজেটেও ১০০০ টাকা বাড়ানো হয়েছে৷ রাজ্য সরকার সাধ্যের বাইরে গিয়ে কাজ করছে৷ সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারের সাথে দেখাও করব। বিধায়কের বিক্ষোভ অবস্থান নিয়ে আমি কিছু বলতে চাইনা৷ উনার শুভ বুদ্ধির উদয় হোক।
