এসওজি ও খালপাড়া ফাঁড়ির অভিযান, শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও খালপাড়া ফাঁড়ির যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক।ঘটনায় গ্রেফতার এক যুবক।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় নজরদারি চালানো হয়।সেইসময় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ৩৭০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকারও বেশি।এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।ধৃতের নাম এমডি বিট্টু। ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়ার বাসিন্দা।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *