ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বৈধ নাগরিকদের নাম! শিলিগুড়িতে গণ অবস্থান বিক্ষোভ তৃণমূলের 

শিলিগুড়ি ,৩১ মার্চঃ বাংলার বহু বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।এই অভিযোগ তুলে শিলিগুড়ির হাসমি চকে গণ-অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস। 
তৃণমূলের অভিযোগ, বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে পরিকল্পিতভাবে।বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে একের পর এক নাম বাদ দেওয়া হচ্ছে।এরফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
এদিন গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুরনিগমের একাধিক কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্বরা। 
বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি একটি বিশেষ ক্যাম্পেরও আয়োজন করা হয়।ভোটারদের পাশে দাঁড়াতে তৃণমূলের লিগ্যাল সেলের উদ্যোগে এই ক্যাম্প করা হয়, যেখানে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *