শিলিগুড়িতে জাঁকজমকভাবে পালিত হবে রামনবমী, শুরু হয়েছে শোভাযাত্রার প্রস্তুতি

শিলিগুড়ি, ২৩ মার্চঃ প্রত্যেক বছরের মতো এবছরও জাঁকজমকভাবে পালিত হবে রামনবমী। আগামী ২৭ মার্চ সকাল ১০টা ১৫ মিনিটে মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে শুরু হবে বিশাল শোভাযাত্রা।


আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের শোভাযাত্রায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডঃ সাধ্বী প্রাচী এবং বিশিষ্ট সমাজকর্মী সুলোচনা মানসী জাজোদিয়া।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ হবে হিন্দি হাইস্কুল প্রাঙ্গণে।বর্ণাঢ্য অনুষ্ঠানে শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০টি মিছিল অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।

রামনবমী উপলক্ষে এই শোভাযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *