ঝড়ে শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত বাড়ি

শিলিগুড়ি, ১৭ মার্চঃ সোমবার রাতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ভেঙে পড়ল গাছ।  শিলিগুড়ির শক্তিগড় এলাকায় একটি বাড়ির ওপর ভেঙে পড়ে। 
শক্তিগড় এক ও দুই নম্বর রাস্তার মাঝে বাড়ির উপর বিশাল গাছ ভেঙে পড়ে। বাড়ির মধ্যেই আটকে পড়েন দুইজন। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছে বাড়ির ভেতর থেকে পরিবারের সদস্যদের বের করে আনেন
রাতেই বাড়ির উপর থেকে কাজ সরানোর কাজ শুরু করে শিলিগুড়ি পুরনিগম, বিপর্যয় মোকাবিলা দল। 
এদিকে  ৮ নম্বর ওয়ার্ডের গান্ধী ময়দানে একটি দোকানের উপর বড় বটগাছ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যবসায়ী।
রাতেই এলাকায় যান মেয়র গৌতম দেব। মঙ্গলবার সকালেও এলাকাগুলিতে গিয়ে কাজের খোঁজ নেন মেয়র। দ্রুত গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। এদিকে রাতে গান্ধী ময়দানে যান শিলিগুড়ির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *