বিজেপি সরকারের দমন পীড়ন নীতি ও SIR-এর বিরুদ্ধে বেলাকোবায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ও সভা

রাজগঞ্জ, ২৮ জানুয়ারিঃ বিজেপি সরকারের দমন পীড়ন নীতি ও SIR-এর বিরুদ্ধে বেলাকোবায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হল।বুধবার রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলাকোবা শিকারপুর অঞ্চল অফিসের মোড় থেকে বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়ে শিকারপুর বাজারে গিয়ে শেষ হয়।


জানা গিয়েছে, এদিন কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক এই মিছিলে অংশ নেন।মিছিল শেষে শিকারপুরের বাজারের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও দমন পীড়নের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রাখেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে,রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জিও সভা বক্তব্য রাখেন।


এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বানী ধারা, আইএনটিটিইউসির ব্লক সভাপতি শেখ উমর ফারুক, অর্চনা রায়, সত্তম দত্ত, নুর ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *