রাজগঞ্জ, ১ ফেব্রুয়ারিঃ বিজেপি সরকারের দমন–পীড়ন নীতি ও SIR-এর বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও সভা।
রবিবার তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ,ডাবগ্রাম-ফুলবাড়ি ও জলপাইগুড়ি বিধানসভার কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের নেতৃত্বে মিছিল বের করা হয়। এদিন রাজগঞ্জ বিধানসভার বেলাকোবার বটতলা থেকে মিছিল শুরু হয়ে বাবুপাড়ায় গিয়ে শেষ হয়। কয়েক হাজার কর্মী-সমর্থক মিছিলে অংশগ্রহণে করে।মিছিল শেষে বাবুপাড়া এলাকার এক মাঠে মাঠে এক জনসভার আয়োজন করা হয়।
সেখানে বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন রাজগঞ্জ,ডাবগ্রাম-ফুলবাড়ি ও জলপাইগুড়ি বিধানসভার কো-অর্ডিনেটর কৃষ্ণ দাস সহ একাধিক নেতৃত্ব।
এছাড়া উপস্থিত ছিলেন সদর ২ এর ব্লক সভাপতি অর্জুন দাস, জাকেরুল হক, বিধানচন্দ্র রায়, সহ অন্যান্যরা।
