ব্রিগেড থেকে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের স্পেশাল ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ! উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে

শিলিগুড়ি, ১৫ মার্চঃ কলকাতার ব্রিগেড সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের স্পেশাল ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কয়লাডিপো এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারগামী বিশেষ ট্রেনটি কয়লাডিপো এলাকায় প্রায় দশ মিনিট দাঁড়িয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, ট্রেন থেকে বিজেপি কর্মী-সমর্থকরা তাদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও উস্কানিমূলক আচরণ করেন।এরপরই দুইপক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোড়াছুড়ি শুরু হয়।এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে এলাকায় পৌঁছায় জিআরপি এবং শিলিগুড়ি থানার পুলিশ।পুলিশের হস্তক্ষেপে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক দীপক বর্মন। তাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়েছে।


অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।মেয়র গৌতম দেব জানান, বিজেপির লোকেরাই এই কাজ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *