জমা দিতে পারেননি মনোনয়ন! রাজগঞ্জ বিধানসভায় স্বপ্না বর্মনের প্রার্থী হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

রাজগঞ্জ, ৫ এপ্রিলঃ রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে স্বপ্না বর্মনের প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা।নির্বাচন কমিশনের এনওসি হাতে না পাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন।


আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।তাই আগামীকাল মনোনয়নপত্র জমা দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

এদিকে রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় মনোনয়নপত্রের ফর্ম ইতিমধ্যেই তুলেছেন বলে খবর। এমনকি আইনজীবীদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্র তৈরি করতে দিয়েছেন তিনি।স্বপ্না বর্মনও তার প্রচার আপাতত বন্ধ রেখেছেন।শনিবার রাত পর্যন্ত কমিশনের এনওসি হাতে পাননি তিনি।


সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের এনওসি হাতে না পেলে বিকল্প হিসেবে খগেশ্বর রায়কে প্রার্থী করা হবে।তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।যদিও এই ব্যাপারে তৃণমূলের তরফে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *