তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পিতৃবিয়োগ, শোকের ছায়া রাজগঞ্জে

রাজগঞ্জ, ২১ মার্চঃ তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পিতৃবিয়োগ। রাজনৈতিক প্রচারের আবহের মাঝেই রাজগঞ্জে নেমে এলো শোকের ছায়া।


রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মণ এর বাবা পঞ্চানন বর্মনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শনিবার ভোররাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পঞ্চানন বর্মন। শিলিগুড়ির ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছিল।

বাবার অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরেই বাবাকে নিয়ে ব্যস্ত ছিলেন স্বপ্না বর্মন। বাবার দ্রুত আরোগ্য কামনায় পুজোও দেন। বাবার মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছেন সোনা জয়ী এই ক্রীড়াবিদ-প্রার্থী। রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন মহল থেকে শোকপ্রকাশ করা হচ্ছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *