রাজগঞ্জ, ৬ এপ্রিলঃ অবশেষে কাটল সব জল্পনা।মনোনয়ন জমা দিলেন স্বপ্না বর্মন।দীর্ঘ অনিশ্চয়তা ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন সোমবার মনোনয়নপত্র পেশ করলেন।
সূত্রের খবর, আইনি জটিলতার কারণেই এতদিন তার মনোনয়ন জমা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে সমস্ত বাধা কাটিয়ে সবুজ সংকেত মেলায় নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন জমা দেন তিনি।
এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, লক্ষ্যমোহন রায়, বিধান রায় সহ অন্যান্যরা।
এদিন স্বপ্না বর্মন বলেন, আজ মনোনয়ন জমা করলাম।আমরা বিপুল ভোটে জয়ী হবো, শুধু সময়ের অপেক্ষা।
