জলপাইগুড়ি, ৩ এপ্রিলঃ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কয়লা বোঝাই ট্রাকের পেছনে কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কারের ধাক্কা।অল্পের জন্য প্রানে বাঁচলেন গাড়ির চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল একটি কয়লা বোঝাই ট্রাক।সেই ট্রাকের পেছনে ধাক্কা মারে কেমিক্যাল বোঝাই একটি ট্যাঙ্কার।
এরফলে ট্যাঙ্কারের সামনের চাকা ব্লাস্ট হয়।যার জেরে দুর্ঘটনা ঘটে।ঘটনায় অল্পের জন্য প্রানে বাঁচেন ট্যাঙ্কারের চালক।এদিকে দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় ২৭ নম্বর জাতীয় সড়কে।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
