ফাঁসিদেওয়ার তৃণমূল প্রার্থী বদলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ চা শ্রমিকদের 

ফাঁসিদেওয়া, ২২ মার্চঃ ফাঁসিদেওয়ার তৃণমূল প্রার্থী বদলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকরা। 
ফাঁসিদেওয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী করা হয়েছে রিনা টোপ্পো এক্কাকে।যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি।প্রার্থী হিসেবে মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কাকে করতে হবে, এই দাবি নিয়ে এদিন শিলিগুড়ি-কলকাতাগামী ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা। 
বিক্ষোভকারীদেরর দাবী, মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের অনেক দিয়েছেন। আমরা তৃণমূলকে সমর্থন করি। কিন্তু আমাদের জন্য রোমা রেশমি এক্কা গ্রামে গ্রামে গিয়ে কাজ করেছেন। কিন্তু রিনাকে কেউ চেনেন না। কাজেই রোমাকে প্রার্থী চাই। দ্রুত প্রার্থী বদল না হলে ভোট অন্য কোথাও যাবে বলে হুঁশিয়ারি দেন চা শ্রমিকরা।
ফাঁসিদেওয়া বিধানসভার তৃণমূল কোর্ডিনেটর কাজল ঘোষ জানান, দল প্রার্থী ঠিক করেছেন। দলের সিদ্ধান্ত মানতে হবে। 
বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ জানান, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দে থাকে।এবার তৃণমূল সাফ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *