ভালোবাসার সপ্তাহে আজ ‘টেডি ডে’- টেডিতেও নতুনত্বের ছোঁয়া বাজারে 

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ ভালোবাসার সপ্তাহে আজ ‘টেডি ডে’। টেডি ডে মূলত সারল্য, যত্ন ও ভরসার প্রতীক হিসেবে ধরা হয়। 
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় টেডি বিয়ার বিশ্বজুড়ে কোমলতা ও স্নেহের প্রতীক হিসেবে হয়ে ওঠে।টেডি বিয়ারের রঙের মধ্যেও লুকিয়ে থাকে আলাদা আলাদা বার্তা। লাল রঙের টেডি গভীর ভালোবাসা।গোলাপী টেডি প্রকাশ করে পছন্দ বা ভালো লাগা।সাদা টেডি পবিত্রতা ও নতুন শুরুর ইঙ্গিত বহন করে, আর নীল রঙের টেডি সম্পর্কের গভীরতা ও স্থায়িত্বের সংকেত দেয়।
মনোবিদদের মতে, টেডি বিয়ার এমন একটি উপহার যা একাকীত্ব দূর করতে সহায়তা করে। প্রিয় মানুষের শারীরিক অনুপস্থিতিতেও তার অস্তিত্বের অনুভূতি জাগিয়ে রাখে।তাই ডিজিটাল যুগেও টেডি বিয়ার আজও ভালোবাসা প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম।
টেডি ডে উপলক্ষে নতুনত্ব এনেছেন ব্যবসায়ীরাও।শিলিগুড়ির বিধান মার্কেট ও হকার্স কর্নার সহ বিভিন্ন বাজারে ইতিমধ্যেই নতুন ধরনের টেডির চাহিদা চোখে পড়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *