সুইসাইড নোট লিখে তিস্তা ক্যানেলে ঝাঁপ শিলিগুড়ির ব্যবসায়ীর

ফাঁসিদেওয়া, ১৫ ফেব্রুয়ারিঃ সুইসাইড নোট লিখে ফাঁসিদেওয়ার কাশীরাম জোতে তিস্তা ক্যানেলে ঝাঁপ ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ব্যবসায়ীর নাম মনোজ কুমার ডালমিয়া। শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা।


জানা গিয়েছে, এদিন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ।পরিবারের সদস্যরাও পৌছায়। ব্যবসায়ীর দেহ উদ্ধার করতে প্রশাসনের উদ্যোগে তিস্তা ক্যানেলের সমস্ত লক গেট বন্ধ করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া অবধি, ব্যবসায়ীর দেহ উদ্ধারের জন্য খোঁজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।   

এদিন ব্যবসায়ীর স্কুটি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *