ফাঁসিদেওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ সুইসাইড নোট লিখে তিস্তা ক্যানেলে ঝাঁপ দিয়েছেন শিলিগুড়ির ব্যবসায়ী।গতকালের পর আজ সকাল থেকেই তলিয়ে যাওয়া ব্যবসায়ীর খোঁজে ফাঁসিদেওয়ার তিস্তা ক্যানেলে চলছে তল্লাশি অভিযান।
ফাঁসিদেওয়ার কাশীরাম জোতে তিস্তা ক্যানেলে ঝাঁপ দেন মনোজ কুমার ডালমিয়া।ঘটনার পর থেকে গতকাল দিনভর তল্লাশি চালানোর পর ব্যর্থ হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।
আজ সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে।
