জলপাইগুড়ির তিস্তা সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ১ জনের

জলপাইগুড়ি, ২৩ মার্চঃ রবিবার গভীর রাতে জলপাইগুড়ির তিস্তা সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনা।বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের।


জানা গিয়েছে, রবিবার রাত বারোটা নাগাদ তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় দুর্ঘটনা ঘটে।বাইকটি উল্টো পথে পাহাড়পুর থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে আসছিল একটি চারচাকার গাড়ি।এরপর দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইক চালক।ঘটনার পর বাইক চালককে উদ্ধার করে  জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *