নকশালবাড়িতে পোস্টার ছেঁড়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি! গ্রেফতার ৪ 

নকশালবাড়ি, ৯ এপ্রিলঃ নকশালবাড়িতে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি।এই ঘটনায় গ্রেফতার ৪ জন।
জানা গিয়েছে, নকশালবাড়ি রায়পাড়ায় তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় দুপক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। ঘন্টায় পর ঘন্টা উত্তেজনার পর রাতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
ঘটনায় বিজেপির ২ কর্মী ও তৃণমূলের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতরা হল বিজেপির দীপ্ত রায় ও সাগর রায় এবং তৃণমূলের বশিষ্ঠ প্রসাদ ও সন্তু রায়।ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় শ্লীলতাহানি, হুমকি, মারধরের অভিযোগ রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *