শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির বচসা,  ঘটনায় ছড়ায় উত্তেজনা

শিলিগুড়ি,২০ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দুই রাজনৈতিক দলের মধ্যে।বৃহস্পতিবার রাতে “বয়কট বিজেপি” লেখা পোস্টার লাগানোকে ঘিরে উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামভজন মাহাতোর উদ্যোগে পোস্টার লাগানো হচ্ছিল।বিজেপির দাবি, পোস্টারে “বয়কট বিজেপি” লেখা থাকলেও কারা সেই পোস্টার লাগাচ্ছে তা উল্লেখ করা হয়নি, যা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি কর্মীরা।এরপরই বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কাউন্সিলর ও কর্মীদের মধ্যে বচসা শুরু হয়।মূহুর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 
পরে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হলে রাতেই বিতর্কিত পোস্টারগুলি খুলে ফেলা হয়।
এই বিষয়ে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জানান, রামভজন মাহাতো এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।তৃণমূল ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
অন্যদিকে কাউন্সিলর রামভজন মাহাতোর পাল্টা দাবি, বিজেপি প্রার্থী বুঝতে পেরেছেন যে তিনি আসন্ন নির্বাচনে পরাজিত হতে চলেছেন, তাই নিজেদের কর্মীদের দিয়ে অযথা অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *