শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।
এদিন প্রচারের মাঝেই সামান্য বৃষ্টিতে এলাকার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি দেখেই ঘটনাস্থল থেকে দ্রুত ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।পানীয় জল সহ স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
প্রার্থী গৌতম দেব জানান, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।তার জন্য ব্যবস্থা নিচ্ছিল।সেতুর সমস্যা রয়েছে।আগামী মে মাসের শেষ অথবা জুন মাসের শুরুতেই এলাকায় সেতু নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
এদিকে এলাকাবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় ছাড়া নেতা-মন্ত্রীরা সচরাচর এলাকায় আসেন না। দীর্ঘদিন ধরে সেতুর অভাব, অপরিষ্কার ড্রেন, জলনিকাশির সমস্যা এবং পানীয় জলের সংকট—এই সব একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। অনেক জায়গায় ড্রেন থাকলেও তা নিয়মিত পরিষ্কার না হওয়ায় বৃষ্টির জল জমে থাকে বলে অভিযোগ করেন বাসিন্দারা।
