নকশালবাড়ির মানঝা চা বাগানে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার

নকশালবাড়ি, ২০ মার্চঃ সকাল থেকেই প্রচারে বের হলেন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। শুক্রবার চা বাগান থেকেই প্রচার শুরু করেন তিনি।


জানা গিয়েছে, এদিন নকশালবাড়ির মানঝা চা বাগানে প্রচার করেন শঙ্কর মালাকার।এদিন জেলা চেয়ারম্যান , মহকুমা পরিষদের সভাধিপতি, আইএনটিটিইউসির সভাপতিকে নিয়ে চা শ্রমিকদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থী।

এদিন শঙ্কর মালাকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন বুথে বুথে পৌঁছে গিয়েছে।১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী চা বাগানে একাধিক উন্নয়ন করেছে।সেই উন্নয়ন নিয়েই ভোট প্রার্থনা করছি।বিজেপি মানুষের ধোঁকাবাজি ও বিভাজনের রাজনীতি করছে। তাই মানুষ এবার তৃণমূলের সঙ্গে আছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *