রাজগঞ্জে নির্বাচনী প্রচারে সৌজন্যের ছবি, বিজেপি পঞ্চায়েত সদস্যার সঙ্গে আলিঙ্গন তৃণমূল প্রার্থীর 

রাজগঞ্জ ৯ এপ্রিলঃ নির্বাচনী প্রচারে সৌজন্যের ছবি, বিজেপি পঞ্চায়েত সদস্যার সঙ্গে আলিঙ্গন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের। 
বৃহস্পতিবার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন বিজেপির এক পঞ্চায়েত সদস্যার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছাও বিনিময় করেন তারা।
প্রতিদিনের মতোই এদিনও রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার কর্মসূচি চালান স্বপ্না বর্মন। সেই সূত্রে তিনি পৌঁছান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সেল্টারবাড়ি এলাকায়। সেখানে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন।
এই সময়েই বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সেল্টারবাড়ি এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা ববিতা মন্ডলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। হাসিমুখে কথাবার্তার পাশাপাশি আলিঙ্গনের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান তারা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের উত্তাপের মধ্যেও এই ধরনের সৌজন্য ও মানবিক আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক দিককে সামনে নিয়ে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *