শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ, সরব গৌতম দেব  

শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের নবীন সেন রোড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা।খবর পেয়ে ঘটনাস্থলে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব।  
গৌতম দেব অভিযোগ করেন, বিজেপি হেরে যাওয়ার আশঙ্কায় রাতের অন্ধকারে এই ধরনের কাজ করছে।আমরা এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হবো। বিজেপি শিলিগুড়িতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক। তাই আইন অনুযায়ী প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেটাই আমাদের দাবি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *