শিলিগুড়ি,২০ মার্চঃ শিলিগুড়ির রথখোলা মাঠ সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ।বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।ঘটনায় সরব তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথখোলা মাঠের আশপাশের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছিল তৃণমূলের পতাকা। অভিযোগ, পরিকল্পিতভাবে সেগুলি খুলে বা ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূলের দাবি, একই জায়গায় রাম নবমী উপলক্ষে লাগানো গেরুয়া পতাকাগুলি থাকলেও শুধুমাত্র তাদের দলীয় পতাকাগুলিকেই টার্গেট করা হয়েছে।
এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জানান, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।
