শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ! থানায় দায়ের হল অভিযোগ 

শিলিগুড়ি ,২০ মার্চঃ শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ।এই ঘটনায় শুক্রবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলো তৃণমূল যুব কংগ্রেস
তৃণমূল যুব কংগ্রেসের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘটনায় তারা সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের দাবি, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় বিজেপি কর্মীরাই এই ধরনের কাজ করছে।  
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার উপযুক্ত জবাব তারা রাজনৈতিক ময়দানেই দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *