শালবাড়ি ট্রাফিক গার্ডের তরফে সচেতনতা অভিযান

শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ পথ দুর্ঘটনা রুখতে এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শালবাড়ি ট্রাফিক গার্ডের তরফে আজ সচেতনতা অভিযান চালানো হল।


শুক্রবার জ্ঞানজ্যোতি মোড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের চালান কাটার পরিবর্তে তাদের হাতে গোলাপ এবং মিষ্টি তুলে দেন ট্রাফিক পুলিশ কর্মীরা।

উল্লেখ্য, শিলিগুড়িতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।বিভিন্ন সময়ে সচেতনতা প্রচার এবং জরিমানা করা সত্ত্বেও অনেক চালক এখনও হেলমেট ছাড়া এবং সিটবেল্ট ছাড়াই চার চাকার গাড়ি চালাচ্ছেন।এই বিষয়টি মাথায় রেখে আজ এই সচেতনতা অভিযান শুরু করা হয়েছে।এদিন শিশুদের হাতেও চকলেট দিয়ে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়।


দুর্ঘটনা কমাতে এই ধরণের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *