আলিপুরদুয়ার,১৭ জুনঃ বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার।শনিবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার ১৩ নম্বর ওয়ার্ডের ইটখোলা এলাকায়।মৃত বৃদ্ধার নাম লালিয়া পাশোয়ান(৬০)।তিনি লাইনের পাশেই ১৩ নম্বর ওয়ার্ডের গুমটিতে বসবাস করতেন বলে জানা গিয়েছে।
এদিন লাইন পার হয়ে কাপড় আনতে যাচ্ছিলেন তিনি।সেইসময় একটি ট্রেন তাকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।





