শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ খুঁটিপুজোর মধ্য দিয়ে কালী পুজোর প্রস্তুতি শুরু করলো “আমরা সবাই সুর্যসেন স্পোর্টিং ক্লাব”।সৃষ্টির আদি ও ঐতিহ্যের মেলবন্ধনে এবারে তাদের বিশেষ আকর্ষণ ‘ধ্যানরূপে মা’।
এবার তাদের ক্লাবের পুজো ৫৬তম বর্ষে পদার্পণ করছে। পুজো উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, সৃষ্টির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধনকে তুলে ধরে তৈরি হবে মণ্ডপসজ্জা।‘ধ্যানরূপে মা’-এর ভাবনায় প্রতিমা ও মণ্ডপের বিশেষ উপস্থাপনা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
পুজোর পাশাপাশি চার দিনব্যাপী নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান থাকবে।প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।





