বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়েই চা বাগানে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার

বাগডোগরা, ২৪ মার্চঃ বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়েই চা বাগানে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। 
জানা গিয়েছে, এদিন ছাতা নিয়ে বাগডোগরার ত্রিহানা চা বাগানে প্রচার সারেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার।রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প শ্রমিকদের মধ্যে তুলে ধরেন তিনি।
এদিনের প্রচারে শঙ্কর মালাকারের সঙ্গে ছিলেন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি নির্জল দে ও জেলা চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল।
শঙ্কর মালাকার জানান, তৃণমূল প্রচারে অনেক এগিয়ে। বিজেপি এবার সাফ হবে। আগামীকাল মুখ্যমন্ত্রী নকশালবাড়িতে সভা করবেন। তারপর প্রচার আরও তুঙ্গে উঠবে। এবার মাটিগাড়া নকশালবাড়ি সিট জয় শুধু সময়ের অপেক্ষা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *