শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পোড়াঝাড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এলাকায় উত্তেজনা ছড়াল।
এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার গোষ্ঠীর বিরুদ্ধে এলাকার এক তৃণমূল কর্মীর দোকান আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে এলাকায় বালি পাথর ফেলা নিয়ে বিবাদের সূত্রপাত। শনিবার রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরেই রাতে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে দমকল পৌঁছে আগুন নিভিয়েছে।
ঘটনার পর রবিবার সকাল থেকে পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বাডির সামনে বিক্ষোভ শুরু করে এলালার তৃণমূলের কর্মীরা। তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়।
ঘটনার পর থেকেই রাজু মণ্ডলের পরিবার এলাকায় নেই। এদিকে রাজু মণ্ডল উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি। হাতাহাতির ঘটনায় এনজেপি থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে
