নকশালবাড়ি, ১১ ফেব্রুয়ারিঃ দোকানে ঢুকে দাদাগিরি, দোকান ভাঙচুর। বহিষ্কৃত তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করল নকশালবাড়ি মন্ডল বিজেপি।
এদিন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্ব দলীয় কার্যালয় থেকে থানা পর্যন্ত মিছিল ও পরে থানা ঘেরাও করে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতাকর্মীরা।
বিধায়ক আনন্দময় বর্মন বলেন, পুলিশ দলদাসে পরিনত হয়েছে। পুলিশ মন্ত্রীর নির্দেশে ছাড় পেয়ে যাচ্ছে এই অপরাধীরা। অভিযুক্ত যুব নেতা সহ তার সাগরেগদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
