শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বড়সড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মহানন্দা ব্রিজের নীচে অভিযান চালিয়ে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ডিডি।দুটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২১ কিলো ৮০০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ভরত কুমার দাস।কলকাতার বাসিন্দা।অভিযুক্ত কোচবিহার থেকে গাঁজা নিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ছিল।তার আগেই অভিযান চালিয়ে গাঁজা সহ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে ডিডি।
